ব্ল্যাকহেডস দূর করার জন্য ওটসের তৈরি ২টি কার্যকরী ফেস স্ক্রাবার
November 16, 2025

ত্বকের বিভিন্ন ধরণের সমস্যার মাঝে ব্ল্যাকহেডসের সমস্যা সবচেয়ে বিব্রতকর ও বিরক্তিকর। নাক ও মুখের ত্বকের অন্যান্য অংশের রোমকূপে বাড়তি সিবাম/তেল এবং বাইরের ধুলাময়লা একত্রে হয়েই এই সমস্যাটি তৈরি করে। ভালো স্ক্রাবার ছাড়া ব্ল্যাকহেডস দূর করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে ওটস সবচেয়ে কার্যকারি প্রাকৃতিক উপাদান।
ওটস দিয়ে তৈরি দুইটি চমৎকার ফেস স্ক্রাবারের বিবরণ নিচে দেওয়া হলো:
১. ওটস ও মধুর স্ক্রাবার
এই মাস্কের জন্য এমন উপাদান প্রয়োজন যা জেদি ব্ল্যাকহেডসকে নরম করে তুলবে, আর ওটস ঠিক তেমনই একটি উপাদান।
- উপাদান:
- ওটসের গুঁড়া: ২ চা চামচ
- মধু: ১ চা চামচ
- পদ্ধতি:
- উপাদান দুটি একসাথে ভালোমতো মিশিয়ে ব্ল্যাকহেডস আক্রান্ত অংশে সমানভাবে লাগিয়ে নিতে হবে।
- আধা ঘণ্টা পর কিছুটা শুকিয়ে আসলে, নরম কোনো ব্রাশের সাহায্যে ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে।
- এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে।
২. ওটস ও ডিমের সাদা অংশের স্ক্রাবার
ডিমের সাদা অংশ শুধু ব্ল্যাকহেডস দূর করতেই নয়, রোমকূপ ছোট করতেও সাহায্য করে। ফলে এই স্ক্রাবারটি একই সঙ্গে ত্বকের দুইটি উপকারে আসবে।
- উপাদান:
- ওটসের গুঁড়া: ২ চা চামচ
- ডিমের সাদা অংশ: ১টি
- পদ্ধতি:
- উপাদান দুটি একসাথে মিশিয়ে নিতে হবে (এই স্ক্রাবারে ওটসের গুঁড়া কিছুটা অক্ষত থাকবে)।
- মিশ্রণ তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে মুখের আক্রান্ত অংশে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে।
- এরপর হাতের সাহায্যে কিছুক্ষণ ম্যাসেজ করে ঠাণ্ডা জলে ধুয়ে নিতে হবে।