পোড়া তেল কি বিষ? যে মারাত্মক রোগগুলো ডেকে আনছেন বারবার ব্যবহারে জানুন
December 11, 2025

ভাজাপোড়ার কাজে ব্যবহৃত অবশিষ্ট তেল পুনরায় ব্যবহার করা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। পেঁয়াজু, চপ বা কাবাবের মতো মুখরোচক ভাজাভুজি তৈরির পর অনেকে তেলের অপচয় এড়াতে তা ফের ব্যবহার করেন। এই অভ্যাস শরীরের ভেতরে ফ্রি র্যাডিকেলের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়, যা বিভিন্ন ধরনের প্রদাহ সৃষ্টি করে। এই ফ্রি র্যাডিকেল কখনো কখনো কার্সিনোজেনিক বা ক্যানসারের কারণ হতে পারে।
বারবার পোড়া তেল ব্যবহার করলে শুধু অ্যাসিডিটি বা বুক জ্বালাই নয়, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে এথেরোস্ক্লেরোসিস হতে পারে। এর ফলে ধমনীতে ব্লকেজ সৃষ্টি হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এছাড়াও আলঝেইমার এবং পার্কিনসন রোগের মতো একাধিক জটিল স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্য সুরক্ষায় ডুবো তেলে একবার রান্নার পর সেই তেল ফেলে দেওয়াই শ্রেয়।