শাপলা খাচ্ছেন তো? রোগ প্রতিরোধ থেকে রক্তশর্করা নিয়ন্ত্রণ, ১০টি অবাক করা উপকারিতা!

জাতীয় ফুল শাপলা কেবল সৌন্দর্যেই নয়, গুণেও ভরপুর একটি জলজ উদ্ভিদ। এটি লবণ-মরিচ-তেঁতুল দিয়ে মাখিয়ে কিংবা তরকারি রান্না করে খাওয়া যায়। শাপলায় রয়েছে জল, প্রচুর খাদ্যআঁশ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এটি পর্যাপ্ত পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম এবং আয়রনের উৎস। এর ফাইবার হজমশক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পর্যাপ্ত জলীয় অংশ ত্বককে সতেজ ও স্বাস্থ্যকর রাখে।
শাপলায় থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর প্রোটিন কোষ গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে এবং এটি যকৃতকে সুস্থ রাখতেও ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শাপলা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রেখে ইনসুলিনের স্তর স্থিতিশীল রাখতে সহায়তা করে। এতে থাকা বায়োটিন শরীরের বিপাক উন্নত করে এবং ফ্লেভনল গ্লাইকোসাইট মাথা ঠান্ডা রাখে। স্নায়ু, পেশী ও হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতেও শাপলা গুরুত্বপূর্ণ।