রক্তের ঘাটতি? যে ৯টি উপসর্গ মারাত্মক বিপদ ডেকে আনছে, এখনই হিমোগ্লোবিন বাড়ান!

শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাবে হিমোগ্লোবিনের ঘাটতি একটি সাধারণ সমস্যা, যা ছোট-বড় সবার ক্ষেত্রে দেখা যায়। লোহিত কণিকায় উপস্থিত হিমোগ্লোবিন ধমনী থেকে দেহের সর্বত্র অক্সিজেন সরবরাহ করে। তবে এর অভাবে রক্ত প্রবাহে রক্তের ক্ষয় হয় এবং শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। ফলে মাথা ঘোরা, শ্বাসকষ্ট, ত্বক হলুদ হয়ে যাওয়া এবং মারাত্মক ক্লান্তি বোধের মতো উপসর্গ দেখা দেয়। গর্ভবতী নারীদের অপুষ্টি ও হিমোগ্লোবিন কমে গেলে তা গুরুতর পরিস্থিতি তৈরি করতে পারে।
হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি। রক্তাল্পতা থাকলে পালং শাক, মুসুর ডাল, মাছ, চর্বিহীন মাংস এবং ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস ফল খেতে হবে। এছাড়াও লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়ক ফোলেট (ভিটামিন বি৯) ও ভিটামিন বি১২ সমৃদ্ধ খাবার যেমন— ডিম, দুগ্ধজাত পণ্য, শাক ও অ্যাভোকাডো যোগ করুন। দ্রুত ঘাটতি মেটাতে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ বেদানার রস বা আয়রন-ফোলাট সমৃদ্ধ বিটরুটের রস পান করা অত্যন্ত উপকারী।