দীর্ঘ অপেক্ষার অবসান! DA মামলার রায় কি আসছে এই ১৯শে ডিসেম্বর?
December 11, 2025

রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) মামলার রায় নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত শুনানি সম্পন্ন হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ কর্মীর চোখ রায়ের দিকে। ‘ইউনিটি ফোরাম’-এর বিশিষ্ট প্রতিনিধি দেবপ্রসাদ হালদারের দেওয়া তথ্য অনুযায়ী, এই মামলার রায় শীঘ্রই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, আগামী ১৯শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে এই রায় আসার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই তারিখের পরই সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। তবে ১৯শে ডিসেম্বরের মধ্যে রায় না এলে, দ্বিতীয় সম্ভাবনা হিসেবে জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহকে ধরা হচ্ছে। মামলার সুদূরপ্রসারী প্রভাবের কথা মাথায় রেখে বিচারপতিরা প্রতিটি দিক খতিয়ে দেখছেন, তবে দ্রুত রায়দানের আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।