একই সঙ্গে দুজনের প্রেমে পড়েছেন? জানুন এই জটিল সম্পর্কের নেপথ্যে থাকা আসল কারণ

ভালোবাসার অনুভূতি বিচিত্র হলেও অনেকের জীবনেই একই সঙ্গে একাধিক ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হয়। মনোবিজ্ঞানের ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় ‘পলিঅ্যামোরি’ বা একই সময়ে একাধিক মানুষের প্রতি গভীর রোমান্টিক টান অনুভব করা। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কে থাকা অবস্থায় অন্য কারও প্রতি দুর্বলতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়, তবে এটি ব্যক্তিগত জীবনে গভীর সংকট তৈরি করতে পারে।

পলিঅ্যামোরি বা কনসেন্সুয়াল ননমোনোগ্যামি সম্পর্কে থাকা মানুষের মনে প্রায়ই দ্বিধা ও অপরাধবোধ তৈরি করে। যদিও মনোবিদরা একে মানসিক অবস্থা হিসেবে দেখেন, কিন্তু সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে এটি বিশ্বাসভঙ্গ হিসেবেই গণ্য হতে পারে। তাই এমন গোলমেলে পরিস্থিতিতে আবেগের বশবর্তী না হয়ে মনকে সংযত করা এবং সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনার মাধ্যমে সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *