সাধ করে ত্বকের বারোটা বাজাচ্ছেন না তো? ঘরোয়া টোটকায় মারাত্মক বিপদের সংকেত!
December 22, 2025

সুন্দর ও দাগহীন ত্বক পেতে অনেকেই প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা করেন। তবে না জেনে লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। লেবুর অ্যাসিডিক উপাদান ত্বককে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে, যার ফলে রোদে বেরোলে ত্বক জ্বালা করা বা দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা থাকে। এছাড়া রেড ওয়াইন সেবন ত্বককে দ্রুত ডিহাইড্রেট করে অকালে বুড়িয়ে দেয় এবং চোখের নিচে কালশিটে দাগ তৈরি করে।
পাশাপাশি চিনির ব্যবহারও ত্বকের জন্য সমান ক্ষতিকর। চিনি কোলাজেন ভেঙে দিয়ে ত্বকের সজীবতা নষ্ট করে এবং অকাল বার্ধক্য ডেকে আনে। এমনকি স্ক্রাব হিসেবে চিনির ব্যবহার ত্বককে খসখসে ও সংবেদনশীল করে তুলতে পারে। তাই ব্রণ বা দাগছোপ দূর করতে এসব উপাদানের ভুল প্রয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সুস্থ ত্বকের জন্য ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবারের ওপর গুরুত্ব দেওয়া জরুরি।