সাবধান আপেলের বীজে লুকিয়ে থাকা সায়ানাইড প্রাণ কাড়তে পারে আপনার শিশুর
December 19, 2025

সুস্থ থাকতে আপেল অপরিহার্য হলেও এই ফলের বীজে থাকা সায়ানোজেনিক যৌগ শরীরের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। আপেলের বীজে একটি শক্ত আবরণ থাকে যা সায়ানাইডকে আটকে রাখে, তবে বীজ চিবিয়ে খেলে সেই বিষ সরাসরি রক্তে মিশে যায়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রায় ১৪৩টি বীজ মারাত্মক হতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে মাত্র ৪-৫টি বীজ চিবিয়ে খাওয়া মৃত্যুর কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে আপেল খাওয়ার সময় বা জুস তৈরির আগে বীজ ও মাঝখানের শক্ত অংশটি সাবধানে ফেলে দেওয়া জরুরি। ভুলবশত একটি বা দুটি আস্ত বীজ গিলে ফেললে আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ শরীর সামান্য বিষ ডিটক্সিফাই করতে সক্ষম। তবে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত এবং আপেল কেটে দেওয়ার সময় বীজ সম্পূর্ণ অপসারণ করা বাধ্যতামূলক।