অফিসে সহকর্মী কি আদেও বন্ধু হতে পারে? কর্মক্ষেত্রে সুস্থ সম্পর্ক বজায় রাখার অব্যর্থ কৌশল

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা মানসিক প্রশান্তি ও কাজের পরিবেশের জন্য ইতিবাচক। তবে অফিসের অভ্যন্তরীণ রাজনীতি বা অসুস্থ প্রতিযোগিতা যেন ব্যক্তিগত সমীকরণে প্রভাব না ফেলে, সেদিকে সতর্ক থাকা জরুরি। নিজের কর্মদক্ষতার ওপর আত্মবিশ্বাস থাকলে সহকর্মীর উন্নতিতে ঈর্ষার বদলে সুস্থ পেশাদারিত্ব বজায় রাখা সম্ভব হয়। কোনো কারণে মনোমালিন্য তৈরি হলে তা আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
অফিসের বন্ধুত্বে ব্যক্তিগত গোপনীয়তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক আলোচনা এড়িয়ে চলা এবং ব্যক্তিগত জীবনের তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বিশ্বস্ততা যাচাই করে নেওয়া শ্রেয়। পেশাদারিত্ব ও বন্ধুত্বের মধ্যে একটি সূক্ষ্ম সীমারেখা বজায় রাখলে কর্মজীবন হয়ে ওঠে আরও সহজ ও গতিশীল। মনে রাখবেন, সঠিক বোঝাপড়াই পারে অফিসের কৃত্রিম পরিবেশেও আজীবন বন্ধুত্ব টিকিয়ে রাখতে।