ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে কিডনি পরিষ্কার, রোজ ধনিয়ার জল পান করলে কী হয় জানেন?

রান্নার উপকরণ ধনিয়া (Coriander) কেবল স্বাদই বাড়ায় না, এটি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। এতে রয়েছে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, বি-ক্যারোটিনয়েডস এবং পলিফেনলসের মতো মূল্যবান পুষ্টি উপাদান। ধনিয়া বীজ ও পাতায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এটিকে আয়ুর্বেদেও গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধনিয়ার জল পান করলে একাধিক স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়। এটি হজমশক্তি বৃদ্ধি করে, খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এছাড়া, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, কিডনি পরিষ্কার রাখা, ওজন হ্রাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই পানীয় বিশেষ কার্যকরী। প্রায় ১০ গ্রাম ধনিয়া বীজ হালকা থেঁতো করে ২ লিটার জলে সারারাত ভিজিয়ে রেখে সেই জল ছেঁকে সারাদিন পান করার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।