স্বাস্থ্যকর পিৎজা রেসিপি: ময়দা নয়, শীতের সুপারফুড দিয়েই বানান দেশি পিৎজা!

যোগগুরু এবং পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব শীতকালে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি সবসময়ই দেশীয় ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার কথা বলেন এবং এবার শীতের একটি বিশেষ সুপারফুড দিয়ে ‘হেলদি পিৎজা’ তৈরির রেসিপি বাতলে দিয়েছেন। তাঁর মতে, ফাস্ট ফুড হিসেবে জনপ্রিয় পিৎজায় ব্যবহৃত ময়দা, সস এবং চিজ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এর পরিবর্তে বাড়িতে দেশি ও স্বাস্থ্যকর পিৎজা তৈরি করে খাওয়া উচিত যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
রামদেব তাঁর ইনস্টাগ্রাম ভিডিওতে দেখিয়েছেন বাজরার রুটি দিয়ে কীভাবে এই দেশি পিৎজা তৈরি করা যায়। বাজরাকে শীতের সুপারফুড হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি শরীরকে ভেতর থেকে গরম রাখে। এই স্বাস্থ্যকর পিৎজা বানাতে বাজরার রুটির ওপর চিজের বদলে মাখন, তার ওপর ঘরোয়া চাটনি এবং মরসুমি শাক-সবজি যোগ করতে হবে। ফাইবার, প্রোটিন, আয়রন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ বাজরা রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক।