কখন জল খেলে দূর হবে অর্ধেক রোগ? সকালে এই ভুল করলেই বিপদ
December 15, 2025

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সুস্থ ও সতেজ থাকতে সঠিক নিয়ম মেনে জল পান করা অত্যন্ত জরুরি। অনেকেই জানেন না, কখন জল পান করলে সবচেয়ে বেশি সুফল মেলে। বিশেষজ্ঞদের দাবি, শুধুমাত্র সঠিক সময়ে জল পান করলে বহু রোগ এমনিতেই সমাধান হয়ে যেতে পারে।
ঘুম থেকে উঠে বাসি মুখে অর্থাৎ ব্রাশ করার আগেই জল পান করা সবচেয়ে বেশি উপকারী অভ্যাস। নিয়মিত এই অভ্যাস বজায় রাখলে হজম ও মেটাবলিজম বৃদ্ধি পায় (প্রায় ২৪ শতাংশ), পেশির স্বাস্থ্য ভালো থাকে এবং রক্ত পরিষ্কার হয়। তবে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে বেশি পরিমাণে জল পান করা এড়িয়ে চলতে হবে, কারণ এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।