ঘুমের ওষুধে আসক্তি কমাবে কলার চা! অনিদ্রা কাটাতে কীভাবে ব্যবহার করবেন এই দাওয়াই?

বিছানায় শুয়েও রাতের পর রাত ঘুম আসে না? তবে অকারণে ঘুমের ওষুধ খেয়ে শরীরের ক্ষতি করবেন না। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিকভাবে অনিদ্রা দূর করতে কলার চা ম্যাজিকের মতো কাজ করে। কলার খোসায় থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম স্নায়ুকে শিথিল করে দ্রুত গভীর ঘুমে সাহায্য করে। বিশেষ করে রাতে যারা মেজাজ খিটখিটে বা ক্লান্তিতে ভোগেন, তাদের জন্য এই প্রাকৃতিক পানীয় অত্যন্ত কার্যকরী হতে পারে।
এই বিশেষ চা তৈরিতে একটি জৈব কলার দু’প্রান্ত কেটে জল দিয়ে ১০ মিনিট ফোটান। এরপর সেই জল ছেঁকে সামান্য দারুচিনি গুঁড়ো মিশিয়ে শোবার আগে পান করুন। এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি শরীরকে রিল্যাক্স রাখতে সাহায্য করে। ঘুমের ওষুধের নেশা ছেড়ে সুস্থ থাকতে এই সহজ ঘরোয়া পদ্ধতি আজই ট্রাই করতে পারেন। মনে রাখবেন, কার্বাইডমুক্ত বা অর্গানিক কলা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।