কলকাতায় আসার আগে বড় খবর! অবসরের পর কোথায় ফিরতে চান মেসি?

ইন্টার মায়ামির হয়ে মেজর সকার লিগের (MLS) কাপ জয়ের রেশ কাটতে না কাটতেই আরও একটি পালক জুড়ল ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির মুকুটে। আগামী ১৩ ডিসেম্বর কলকাতা সফরের আগে তিনি টানা দ্বিতীয়বারের মতো এমএলএস-এর সেরা খেলোয়াড়ের তকমা পেলেন। এই মরশুমে ৩৪টি ম্যাচে ৩৫ গোল ও ২৮ অ্যাসিস্ট করে মায়ামিকে প্রথমবার এমএলএস কাপ জিতিয়েছেন তিনি। দলের মোট ১০১টি গোলের মধ্যে ৬৩টিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রেখে এই পুরস্কার জেতা আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে নিয়ে জোর আলোচনা চলছে।

মেসির অবসর পরিকল্পনাও সামনে এনেছেন ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। ২০২৮ সাল পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও, বেকহ্যামের মতে মেসি তাঁর কেরিয়ারের বেশিরভাগ সময় কাটানো বার্সেলোনাতেই ফিরে যেতে চান। মায়ামির মালিক জানান, “লিও আমাকে বলেছে, ও ক্যাম্প ন্যুর কাছে কোথাও থাকতে চায়। ওর মতো কেউ বার্সেলোনাকে ভালোবাসে না।” এটি স্পষ্ট করে যে আর্জেন্তিনীয় এই তারকার হৃদয়ে এখনও বার্সেলোনার স্থান সবার উপরে। ১৩ ডিসেম্বর মেসি কলকাতায় পা রাখবেন, এরপর যাবেন হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *