মেসির সফর ঘিরে রণক্ষেত্র কলকাতা, আইন-শৃঙ্খলা ইস্যুতে মমতাকে গ্রেপ্তারের দাবি অসমের মুখ্যমন্ত্রীর

ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকালে শনিবারের বিশৃঙ্খলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ ভেঙে পড়ার অভিযোগ তুলে ভিআইপি সংস্কৃতিকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। মেসির ‘GOAT ট্যুর ২০২৫’-এর সময় হওয়া অব্যবস্থাপনার উল্লেখ করে শর্মা বলেন, জবাবদিহি একেবারে ওপর থেকে শুরু হওয়া উচিত।
শর্মা দাবি করেন যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রীও, এবং কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল। তিনি ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে মমতা সরকারের চরম ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন, “পোস্ট ম্যালোন বা মুম্বাইয়ের মহিলা বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলি অন্য রাজ্যে শান্তিতে সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গে ভিআইপি সংস্কৃতির কারণে এমন অব্যবস্থা অপ্রত্যাশিত নয়।”