শুটিং সেটে বড়সড় বিপত্তি হাতে গুরুতর চোট পেয়েও দমে যাননি সুপারস্টার জিৎ
December 18, 2025

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড মেগাস্টার জিৎ। পরিচালক পথিকৃৎ বসুর আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর সেটে গত পরশু এই বিপত্তি ঘটে। ছবিতে ‘অনন্ত সিংহ’ চরিত্রে অভিনয়ের সময় হাতে চোট পান তিনি, যার ফলে আপাতত ছবির কাজ স্থগিত রাখা হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর অভিনেতা এখন অনেকটাই সুস্থ এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও পেশাদারিত্বের নজির গড়েছেন জিৎ। হাতে চোট থাকলেও পূর্বনির্ধারিত কোনো স্টেজ শো বাতিল করেননি তিনি। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ছবিটি মুক্তির কথা থাকলেও বিধানসভা নির্বাচনের কারণে সূচিতে কিছুটা রদবদল হতে পারে। প্রিয় নায়কের দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন অনুরাগীরা। আশা করা হচ্ছে, বিরতি কাটিয়ে খুব শীঘ্রই সেটে ফিরবেন এই অভিনেতা।