অ্যাশেজের ভরাডুবিতে চরম সিদ্ধান্ত ম্যাকালামের? দায়িত্ব ছাড়ার বড় ইঙ্গিত দিলেন কোচ
December 22, 2025

অ্যাশেজ সিরিজে লজ্জাজনক হারের পর সব দায় নিজের কাঁধে নিলেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম। সিরিজের দুটি ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছে বেন স্টোকসের দলকে। কোচ হিসেবে নিজের ব্যর্থতা স্বীকার করে ম্যাকালাম জানান, তিনি প্রত্যাশা অনুযায়ী দল গড়ে তুলতে পারেননি।
বিপর্যয়ের দায় নিয়ে প্রয়োজনে পদত্যাগের প্রস্তুতিও সেরে রেখেছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড চাইলে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছেন। ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে যে, সিরিজের বাকি ম্যাচগুলোতে ইংল্যান্ড জিতলেও ম্যাকালামকে হয়তো কোচের পদ থেকে সরিয়ে দিতে পারে বোর্ড।