সকালে খালি পেটে গ্রিন টি পান! অজান্তেই ডেকে আনছেন ৫ গুরুতর বিপদ, জেনে নিন

বিশেষজ্ঞদের মতে, ওজন নিয়ন্ত্রণ, রক্তে শর্করা স্থিতিশীল রাখা এবং অ্যান্টি-অক্সিডেন্টের প্রাচুর্যের কারণে গ্রিন টি স্বাস্থ্যকর পানীয় হিসেবে সমাদৃত। তবে, স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে খালি পেটে গ্রিন টি পানের যে প্রবণতা দেখা যায়, তা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চিকিৎসাবিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এই অভ্যাসের কারণে পেট ব্যথা, বমিভাব, কোষ্ঠকাঠিন্যের মতো হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। মূলত গ্রিন টিতে থাকা ট্যানিন পেটে অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়, যা আলসার বা অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্তদের জন্য অত্যন্ত বিপজ্জনক।
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, খালি পেটে গ্রিন টি গ্রহণ করলে রক্ত পাতলা হওয়ার ঝুঁকি বাড়ে এবং শরীরে আয়রনের শোষণ কমে যাওয়ার কারণে রক্তাল্পতার সমস্যা দেখা দিতে পারে। উপরন্তু, এর ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে স্ট্রেস হরমোন কর্টিসল ও অ্যাড্রেনালিনের ক্ষরণ বাড়িয়ে দেয়, যা হার্ট রেট ও রক্তচাপকে সাময়িকভাবে বাড়িয়ে তোলে। সুস্বাস্থ্যের জন্য গ্রিন টি পান করা জরুরি হলেও, খালি পেটে না খেয়ে সকালের নাস্তার পর অথবা ওয়ার্কআউটের আগে পান করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।