সাবধান! দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে কী কী মারাত্মক বিপদ হতে পারে?
December 13, 2025

ওজন কমাতে গিয়ে অনেকে অস্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করে নিজেদের অজান্তেই শারীরিক বিপদ ডেকে আনছেন। দ্রুত ওজন কমানোর জন্য দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা অনিয়ন্ত্রিত খাওয়া-দাওয়ার ফলে প্রথম দিকে ওজন কমলেও এর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরের চর্বির পরিবর্তে পেশিও কমতে পারে, যা অত্যন্ত ক্ষতিকর।
অতিরিক্ত প্রোটিন গ্রহণ, কম ক্যালোরিযুক্ত খাবারের কারণে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিনের অভাব দেখা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, যা বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এছাড়াও, দীর্ঘক্ষণ পেট খালি থাকলে পিত্তথলিতে পাথর তৈরি হতে পারে। অপর্যাপ্ত পুষ্টির কারণে চুল পড়া, নিস্তেজ ত্বক ও অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলা জরুরি।