শীতে কেন বাড়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা? প্রবীণরা কীভাবে পাবেন মুক্তি, রইল ৮ অব্যর্থ উপায়

শীতকালে উৎসবের মরসুমে ভুরিভোজের মাঝে অনেকেই ভোগেন পেটের সমস্যায়, বিশেষত কোষ্ঠকাঠিন্যে। এই সমস্যা প্রবীণদের মধ্যে আরও গুরুতর আকার ধারণ করে। ঠান্ডায় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমে যাওয়ায় হজমতন্ত্রে রক্ত ​​চলাচল হ্রাস পায়। ফলে হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়, অন্ত্রের স্বাভাবিক সঞ্চালন বা পেরিস্টালসিস গতি হারায়। বয়স্কদের ধীর গতির মেটাবলিজমের কারণে তাঁদের কষ্ট আরও বাড়ে। পাশাপাশি, শীতকালে জল কম পানের কারণে ডিহাইড্রেশন বাড়ে এবং মল শক্ত হয়ে কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হয়।

এই পরিস্থিতি এড়াতে আটটি সহজ উপায় মেনে চলা জরুরি। পর্যাপ্ত জল পান, ফাইবারযুক্ত শাকসবজি ও ফল খাওয়া এবং নিয়মিত হালকা ব্যায়াম হজমের প্রক্রিয়াকে সক্রিয় রাখে। এছাড়া খাবার ভালো করে চিবিয়ে ধীরে ধীরে খাওয়া, বেশি রাতে ভারী খাবার এড়িয়ে যাওয়া এবং রাতে খাবার পর কমপক্ষে ৩০ মিনিট পায়চারি করা প্রয়োজন। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সপ্তাহে দু’দিন ইসবগুলের ভুসি খাওয়া এবং সকালে খালি পেটে উষ্ণ গরম জল পান করা অত্যন্ত ফলপ্রসূ। বাসি খাবার এড়িয়ে চললেও মিলবে সুরাহা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *