বাসি ভাত খেয়ে অজান্তেই বিষ খাচ্ছেন না তো? ফ্রিজে রাখার এই নিয়ম না জানলে হতে পারে বড় বিপদ

রান্না করা ভাত ফ্রিজে রাখার অভ্যাস অনেকের থাকলেও সঠিক নিয়ম না মানলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, চালে থাকা ‘ব্যাসিলিকাস সিরিয়াস’ নামক ব্যাকটেরিয়া রান্নার উচ্চ তাপেও পুরোপুরি মরে না। এই ভাত ঘরের সাধারণ তাপমাত্রায় দীর্ঘক্ষণ রাখলে ব্যাকটেরিয়াগুলো দ্রুত বংশবৃদ্ধি করে এবং বিষাক্ত টক্সিন তৈরি করে। ফলে বাসি ভাত খেলে বমি, ডায়রিয়া বা গুরুতর ফুড পয়জনিং হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
সুস্থ থাকতে ভাত রান্নার এক ঘণ্টার মধ্যে ঠান্ডা করে বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে রাখা জরুরি। ফ্রিজ থেকে বের করা ভাত খাওয়ার আগে অবশ্যই অন্তত ৭৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো করে গরম করে নিতে হবে। হালকা গরম করলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় না। এছাড়া ফ্রিজে রাখা ভাত দুই থেকে তিন দিনের বেশি খাওয়া উচিত নয়। সামান্যতম গন্ধ বা রঙের পরিবর্তন দেখা দিলে ঝুঁকি না নিয়ে সেই ভাত বর্জন করাই শ্রেয়।