বেপরোয়া জীবনযাপনে অকেজো হচ্ছে লিভার প্রাণঘাতী সিরোসিস রুখতে এই সাধারণ নিয়মগুলো মেনে চলুন আজই

শরীরের বিষাক্ত বর্জ্য বের করে সুস্থ রাখতে লিভারের ভূমিকা অপরিসীম। তবে অসতর্কতায় লিভার সিরোসিসের মতো মরণব্যাধি এই অঙ্গটিকে পুরোপুরি অকেজো করে দিতে পারে, যা প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের মতে, সামান্য জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্যাভ্যাসে সচেতনতা আনলে এই জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশেষ করে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে সবুজ শাকসবজি গ্রহণ এবং প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার জল পান লিভারের টক্সিন দূর করতে দারুণ কার্যকর।
লিভার সুরক্ষিত রাখতে মদ্যপান ত্যাগ করা এবং প্রক্রিয়াজাত বা টিনজাত খাবার বর্জন করা জরুরি। এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র ব্যথানাশক ওষুধ সেবন লিভারের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। নিয়মিত অন্তত ২০ মিনিটের শারীরিক পরিশ্রম বা ব্যায়াম শরীরে মেদ জমতে বাধা দেয় এবং ইমিউন সিস্টেম উন্নত করে লিভারকে সচল রাখে। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মানুবর্তিতা মেনে চললে লিভার সিরোসিসের ঝুঁকি এড়িয়ে দীর্ঘকাল সুস্থ থাকা সম্ভব।