জলের নিজস্ব কোনো রং নেই তবে বরফ কেন ধবধবে সাদা হয় জেনে নিন আসল কারণ

শীতের মরশুমে পাহাড়ের গায়ে শ্বেতশুভ্র তুষারপাত দেখে মুগ্ধ হন পর্যটকরা। তবে স্বচ্ছ জল থেকে তৈরি হওয়া বরফ কেন সাদা দেখায়, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। এর নেপথ্যে রয়েছে বিজ্ঞানের এক চমকপ্রদ ব্যাখ্যা। সাধারণত সূর্যালোকে সাতটি রং থাকে এবং কোনো বস্তু যে রংটি প্রতিফলিত করে, আমরা তাকে সেই রঙেরই দেখি। যেমন গাছের পাতা সবুজ বাদে অন্য সব রং শোষণ করে নেয় বলে তা সবুজ দেখায়।
বরফের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ তুষারপাতের সময় এটি বর্ণহীন অবস্থায় থাকে। বরফের কণা বা তুষারের ওপর যখন আলো পড়ে, তখন এটি কোনো নির্দিষ্ট রং শোষণ না করে প্রায় সবটুকু আলোই চারদিকে প্রতিফলিত করে ছড়িয়ে দেয়। বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, যখন কোনো বস্তু আলোর সব কটি রং প্রতিফলিত করে, তখন তাকে আমাদের চোখে সাদা দেখায়। এই বিশেষ আলোক প্রক্রিয়ার কারণেই স্বচ্ছ জল জমে তৈরি হওয়া বরফ সবসময় সাদা দেখায়।